কীভাবে কী করবেন
যে কাজটা করতে চান সেটায় চাপ দিন। মোটা লেখাগুলো অ্যাপের বোতাম বা ঘরের নাম, স্ক্রিনে ঠিক এভাবেই লেখা থাকে।
লগইন করা
- amardb.com/login খুলুন।
- মোবাইল নম্বর বা ইমেইল ঘরে সাইন-আপের সময় দেওয়া ইমেইল, পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ড দিন। তারপর সাইন ইন চাপুন।
- পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড ভুলে গেছেন? চাপুন, ইমেইল দিয়ে রিসেট লিংক পাঠান চাপুন। ইমেইলে আসা লিংকটা এক ঘণ্টা কাজ করে।
স্টাফ লগইন করে তার মোবাইল নম্বর আর আপনার ঠিক করে দেওয়া পাসওয়ার্ড দিয়ে।
ফোনে অ্যাপের মতো বসানো
- Android (Chrome): উপরে ডানে তিনটি ডটে চাপুন, তারপর Add to Home screen বা Install app, তারপর Install।
- iPhone (Safari): নিচের Share বোতামে চাপুন (তীরসহ চারকোনা আইকন), নিচে নেমে Add to Home Screen, তারপর Add।
- এরপর হোম স্ক্রিনের আইকন থেকে খুলুন। পুরো স্ক্রিনে, অ্যাপের মতোই চলবে।
একটা পণ্য যোগ করা
- নিচের বারে ইনভেন্টরি চাপুন, তারপর পণ্য যোগ করুন।
- পণ্যের নাম, কেনা দাম (৳) আর বিক্রি দাম (৳) লিখুন।
- শুরুর স্টক-এ এখন কয়টা আছে লিখুন।
- পণ্য সেভ চাপুন।
সতর্কতা সীমা-এ যে সংখ্যা দেবেন, স্টক তার নিচে নামলে ড্যাশবোর্ডে দেখাবে। একই পণ্যের রং বা সাইজ আলাদা হলে এই পণ্যের আলাদা রং বা সাইজ আছে টিক দিন।
অনেক পণ্য একসাথে তোলা
- ইনভেন্টরি থেকে দ্রুত যোগ চাপুন।
- প্রতি লাইনে একটা পণ্য: নাম, কেনা দাম, বিক্রি দাম, স্টক। Enter চাপলে পরের লাইনে যায়। শেষে সেভ করুন।
- তালিকা Excel-এ থাকলে ইনভেন্টরি থেকে Import CSV চাপুন। Download the template নামিয়ে সেই ছকে পণ্য বসান, CSV হিসেবে সেভ করে আপলোড করুন।
ফাইলে name আর selling_price থাকতেই হবে। একবারে ২,০০০ লাইন পর্যন্ত। এই পাতাটা এখনো শুধু ইংরেজিতে।
IMEI সহ ফোন তোলা (মোবাইলের দোকান)
- পণ্য যোগ করুন-এ ফোনের নাম আর দাম লিখুন।
- প্রতিটি পিস IMEI বা সিরিয়াল দিয়ে ট্র্যাক টিক দিন।
- শুরুর ইউনিট ঘরে প্রতি লাইনে একটা করে IMEI লিখুন। IMEI ১৫ সংখ্যার হতে হবে।
- পণ্য সেভ চাপুন। পরে আরও ফোন এলে পণ্যটা খুলে IMEI বা সিরিয়াল নম্বর যোগ করুন-এ লিখে ইউনিট যোগ চাপুন।
প্রথম বিক্রি
- নিচের বারে বিক্রি চাপুন।
- পণ্য খুঁজে যোগ করুন ঘরে নামের কয়েক অক্ষর লিখে পণ্যে চাপ দিন। ফোন হলে কোন IMEI, সেটা বেছে নিন।
- পেমেন্ট মাধ্যম-এর নিচে নগদ, বিকাশ বা যেভাবে টাকা দিল সেটা বাছুন।
- বিক্রি রেকর্ড করুন চাপুন। স্টক আর লাভের হিসাব নিজে থেকে হয়ে যায়।
- রসিদ চাপলে রসিদ আসে। কাস্টমারের ফোন নম্বর দিয়ে থাকলে হোয়াটসঅ্যাপে বিল পাঠান দিয়ে বিল পাঠানো যায়।
বিক্রির সময় নেট না থাকলেও চলে। বিক্রিটা ফোনে জমা থাকে, নেট ফিরলে নিজে থেকে চলে যায়।
বাকিতে বিক্রি
- বিক্রির পাতায় কাস্টমারের ফোন নম্বর লিখুন। নম্বর ছাড়া বাকিতে বিক্রি হয় না, কারণ কে বাকি রাখল সেটা জানা দরকার।
- কাস্টমার এখন কিছু দিচ্ছে, বাকিটা পরে টিক দিন।
- এখন দিলো (৳) ঘরে এখন যা দিল তা লিখুন। কিছু না দিলে ০ থাকবে। নিচে দেখাবে কত বাকি থাকছে।
- বিক্রি রেকর্ড করুন চাপুন।
বাকি আদায় আর তাগাদা
- আরও চেপে বাকি খুলুন। কে কত দেবে, পুরনোটা আগে, তালিকায় আছে।
- যার টাকা নিচ্ছেন তার পাশে আদায় করুন চাপুন।
- পরিমাণ (৳) ঠিক করুন, কীভাবে দিল বেছে নিন, তারপর পেমেন্ট রেকর্ড।
- তাগাদা দিতে WhatsApp বোতাম চাপুন। লেখা তৈরি থাকে, কত বাকি আর আপনার বিকাশ নম্বরসহ। শুধু পাঠিয়ে দিন।
WhatsApp-এ তাগাদা Standard আর Pro প্ল্যানে আছে। বাকির খাতা সব প্ল্যানেই থাকে।
স্টাফ লগইন বানানো
- আরও চেপে সেটিংস খুলুন, তারপর স্টাফ ট্যাব।
- স্টাফ লগইন যোগ করুন-এর নিচে নাম, মোবাইল নম্বর আর তার জন্য পাসওয়ার্ড লিখুন। পাসওয়ার্ড কমপক্ষে ৮ অক্ষরের।
- স্টাফ যোগ করুন চাপুন। স্টাফ ওই নম্বর আর পাসওয়ার্ডে লগইন করে সরাসরি বিক্রির পাতায় যায়।
- স্টাফ কী করতে পারবে-এর নিচে ঠিক করুন স্টাফ কত ছাড় দিতে পারবে, বাকি আদায় করতে পারবে কি না।
স্টাফ কেনা দাম বা লাভ দেখতে পায় না। কয়টা স্টাফ লগইন রাখা যাবে, তা আপনার প্ল্যানের উপর।
রাত ১০টার হিসাব ফোনে পাওয়া
- আরও চেপে সেটিংস খুলুন।
- ফোনে দৈনিক সারাংশ বক্সে এই ফোনে চালু করুন চাপুন। ফোন অনুমতি চাইলে Allow দিন।
- যে যে ফোনে পেতে চান, প্রতিটাতে একবার করে চালু করতে হয়।
iPhone-এ আগে অ্যাপটা হোম স্ক্রিনে বসিয়ে সেখান থেকে খুলুন, তারপর চালু করুন।
দিন শেষে ক্যাশ মেলানো
- আরও চেপে দিনের হিসাব খুলুন। সারাদিনের বিক্রি, আদায় আর খরচ দেখাবে।
- ড্রয়ারে যত নগদ থাকার কথা-এর সংখ্যাটা দেখুন।
- ড্রয়ারের টাকা গুনে আপনি গুনলেন (৳) ঘরে লিখুন, তারপর এই গোনা দিয়ে দিন শেষ করুন।
- চাইলে হোয়াটসঅ্যাপে পাঠান বা প্রিন্ট দিয়ে হিসাবটা রেখে দিন।
রসিদ প্রিন্ট
- বিক্রির পর রসিদ চাপুন, তারপর প্রিন্ট।
- কাগজ থেকে মাপ বাছুন: 58 mm, 80 mm বা A4। ফোন এটা মনে রাখে।
- Android ফোন থেকে ব্লুটুথ প্রিন্টারে ছাপতে RawBT দিয়ে প্রিন্ট চাপুন। এর জন্য Play Store-এর ফ্রি RawBT অ্যাপ প্রিন্টারের সাথে যুক্ত থাকতে হবে।
রসিদের উপরে দোকানের নাম, ঠিকানা আর ফোন বদলাতে সেটিংস খুলুন। নিচের লাইনটা বদলায় রসিদের নিচের লাইন থেকে।
আটকে গেলে
কল করুন বা WhatsApp-এ লিখুন। আমরা ফোনে দেখিয়ে দিই।